বাড়ছে মানুষ গড়ছে বাড়ি
প্রকৃতির রূপ নিচ্ছে কাড়ি
খালবিল শেষ করে,
অতিথি সব পাখিরা আর
নিশ্চয়তা পায় না বাঁচার
শিকারিরা ধরে।
অচেনা সব দেশের পরে
জলাশয় ও বিল হাওরে
ঝাঁকে ঝাঁকে পাখি,
কোন সে টানে স্বদেশ ছাড়ি
আমার দেশে দেয় যে পাড়ি
এসো তা ঠিক রাখি।
অসাধু সব শিকারিকে
ধরিয়ে দাও চতুর্দিকে
পার যেনো না পায়,
আবার আসুক ঝাকে ঝাকে
যাক ভরে যাক পাখির ডাকে
রূপসী বাংলায়।
Comments (2)