আতঙ্কে হৃদয়ে ক্ষত চিহ্ন পড়ে গেছে
সেখানে মলম লাগালে শুকাবে না
গাঢ় মমতার স্পর্শ ছাড়া।
কষ্টের বসন্তী আমাকে স্পর্শ করে
রাতে যখন দেহ এলিয়ে দেই বিছানায়,
ভোর হবার আগেই আবার হাওয়ায় মিশায়
কিছু কিছু কষ্ট।
কিন্তু ক্ষত! রয়েই যায়,
যন্ত্রণায় ছট্ফট্ করি।
মধ্যরাতে কষ্টগুলো আমাকে
গলাটিপে হত্যা করতে চায়।
ধ্যাৎ! মরেই তো গেছি
শুধু শুধু আতঙ্ক।
তবুও নাকি কিছু কষ্ট বাসা বেঁধে
থেকে যাবে পুরোটা জীবন।
থাকলে থাক্!
কষ্টের সাগর যদি নাই পেরুলাম-
তবে বুঝবো কি করে,
কষ্টের আঘাতে হৃদয় পাথর হয়।
Comments (17)