এ ভাবে কত কাল যে জীবন কাটবে
কত কাল অস্থরতা গ্রাস করে খাবে
তা আমার অনুধাবন করা কষ্টকর।
তবুও আশাগুলো নিরন্তর বাসা বেঁধে
থেকে যায় হৃদয়ের অন্তিমে।
চাওয়া-পাওয়ার গতি রোধ করে
নিস্তব্ধতার কালো আঁধারে
নিজেকে মানিয়ে নিয়েছি,
বুঝেছি, সুখের সন্ধান কষ্টের পথ
তবুও জীবন থেমে রাখা অনিবদ্ধ।
সঙ্গহীন পথ দিগ্ভ্রম হওয়াই স্বাভাবিক,
ফিরে আসতে হবে-
জীবনকে পেতে জীবনের কাছে জেনে
সুখ-দুঃখের লুকচুরি খেলায়
হুমরি খেয়ে পড়ে আছি অশরণ হয়ে।
Comments (13)