একুশ তুমি উদ্দাম উচ্ছল
তুমি অজস্র চোখের জল।
সালাম,বরকত,জব্বার তোমরা
দিয়েছো যে সম্মান,
বুকের রক্ত ঢেলে দেবো তবু
হবে না তো প্রতিদান।
যাদের জন্য স্বাধীন মোরা
স্বাধীন মোদের ভাষা,
কোটি মুখে হাসি ফুটেছে
মিটেছে মায়ের আশা।
তাঁদের স্মৃতি রাখতে ধরে
একুশ আসে বারবার ফিরে,
এভাবেই যেন আগলে রাখি
বুকের গভীরে!
Comments (8)