অথচ, তোমাকে স্মরণ করে আজও
নিজেকে দাহিত করি,
নিজের ভেতর লুকাই বারবার।
সেদিনর সেই সামান্য ভুলে শকুনের মত
ছিঁড়ে খায় আমার মনুষ্যত্ব, বিবেক
নিজেকে মুক্তি দিতে পারি না।
অতীতের স্মৃতিগুলো এখন
অন্ধকারের ধূসরতায় মিছে যাচ্ছে।
অামার জীবনে কখনো সুখের পায়রা উড়ে না
সে আমার অজানা নয়,
তবুও তুমি স্বপ্ন দেখিয়েছিলে।
আশাগুলো মিছিল করে এগিয়ে এসে
আমার সর্বস্ব বেদনা কেড়ে নিয়ে
তোমাকে ভালোবেসে নৃত্য করে,
আমার মাঝে তোমার অস্তিত্বের
গাঢ় নীল রঙের ছাপ দিয়ে যায়
তোমাকে দেখি পূর্ণ চোখে।
সেই তুমি কত সহজেই বলে দিলে-
' আমার মাঝে তোমার অস্তিত্ব ছিল না
কোন দিন, কোন কালেও। '