চার বোকার গল্প
বেকার চার বন্ধু। এক সময় তারা সিদ্ধান্ত নেয় তাদের কিছু করা দরকার। কি করা যায় ভাবতে ভাবতে সিদ্ধান্ত হলো মটর মিকানিক্সের গ্যারেজ করবে। গ্যারেজ করা হয়ে গল, ২ মাস চলে গেল ৩ মাস চলে গেল তবুও একটি গাড়িও কেউ গ্যারেজে সারতে গেল না। কেন গেল না! কারণ গ্যারেজটা ছিল দোতালায়। তারপর তারা ভাবলো, গ্যারেজ যেহেতু চলেনা তাহলে অন্য কিছু করি। এবার তারা একটা সি এন জি কিনলো। কিন্তু সেই সি এন জি তেও কোন প্যাসেনজার ওঠে না। কেন ওঠে না! কারণ পেছন ছিটে ৩ জন আর ডাইভার ছিটে একজন সব সময়ই বসে থাকে। অবশেষে রাগ করে সি এন জি টি নদীতে ফেলে দেবার জন্য নদীর তীরে নিয়ে যায়, কিন্তু নদীতে সি এন জি পড়ে না। কেন পড়ে না! কারণ ২ জন পেছন থেকে ধাক্কায় আর ২ জন সামনে থেকে ধাক্কায়।
Comments (17)