খুব সম্ভবত; শ্রাবণের এক বিকেলে
তুমি গধূলি রঙের শাড়ি পড়েছিলে।
আমি নীল টি-সার্ট পড়ে
ক্যাম্পাসে দেখা করতে যাই তোমার সাথে,
সবুজ ঘাসের গালিচায় তুমি আমি
বাদাম চিবুতে চিবুতে বলেছিলে-
' কাল রাতে আমি স্বপ্ন দেখেছি
উত্তপ্ত জলে তুমি জল মিশালে উত্তপ্ত,
আমি শীতল হলাম।
এ বর্ষায় ভরে গেছে নদী
শুধু অপেক্ষায়, কবে তোমার
জল সেঁচার সময় হবে। '
কি আশ্রার্য দেখ!
সে সময় আমার এখনো হয়নি,
তুমি উত্তপ্ত জলের নেশায়
ঝাপ দিলে সাগরে।
Comments (17)