তুমি যদি চাও আমি বুন হাঁস হব
তুমি হবে নদী,
তুমি যদি চাও আমি আকাশের মেঘ হব
তুমি বৃষ্টি হও যদি।
তুমি যদি চাও আমি হিমালয় হব
তুমি হবে ঝর্ণা,
তুমি যদি চাও আমি সাগরের জল হব
হও যদি তুমি মোহনা।
তুমি যদি চাও আমি ভোরের শিশির হব
তুমি হবে কুয়াশা,
তুমি যদি চাও আমি তোমার হব
ভালোবাস যদি সহসা।