বেলার শেষ প্রহর কাটিয়ে ধূসরতার অন্ধকারে যখন
পৃথিবী তলিয়ে যায়,হারিয়ে যায় দিনের
সমস্ত কাজের অস্থিরতা, আর
ধরণীর বুকে নেমে আসে বিষন্নতা-
করোটিয়ার লাল ব্রীজের দু'গলিতে দাঁড়িয়ে
যে নারীটি খদ্দের পাবার অপেক্ষায় তখন;
তার পৃথিবীটা কারো দেহের ভর সমতুল্য।
জোছনা রাতে কারো দেহের নীচে
নিজেকে সমর্পিত করার তৃপ্তি নিয়ে প্রতিরাতে
কামপুরুষের আহ্বানে বিষন্ন পায়চারীর শব্দ
কারো কর্নপাত হবে কি হবে না,
এসমাজ তাকে কি বললো কিংবা বললো না,
তা নিয়ে বিন্দু মাত্র অনুসুচনা নেই।