এ বুকের কান্না কেউ তো দেখেনা
কেউ তো বোঝেনা মনে কিসের দহন,
অন্তরে অন্তর মিলবে যখন
এ বুকের যন্ত্রণা বুঝবে তখন।
সাগরের লোনা জল দু'চোখে বহমান
কান্নায় ভেজে আঁখি সমানে সমান।
কষ্টগুলো তাই বুকে বাসা বাঁধে
এখনো প্রতিরাতে এই মন কাঁদে
এভাবে আর কত কাঁদবে এ মন
কেউ তো বোঝেনা মনে কিসের দহন।
কোন ভুলে তুমি গেলে আমায় ছেড়ে
একবারও ভাবলে না বাঁচবো কি করে।
হয়তো সুখে আছো আমাকে ভুলে
তবে কেন আমি পুড়ি কষ্টের অনলে
পোড়া মনে আর কত লাগবে গ্রহণ
কেউ তো বোঝেনা মনে কিসের দহন।।
Comments (11)