♦আম্মু আমার♦
বাঁধন খুলে দিলাম তোকে
নীল আকাশে ছেড়ে,
মন পাখি তুই যা উড়ে যা
পেখম নেড়ে নেড়ে!
মুক্ত হাওয়ায় খুশি মনে
দে মেলে দে ডানা,
যেথায় খুশি যেতে পারিস
নেই কোন আর মানা।
উড়ে উড়ে ঘুরে ফিরে
বলবি আমায় এসে,
কোন কাননে আম্মু আমার
হাসছে ফুলের বেশে।
কোন তারাটি আম্মু আমার
বলবি আমায় আরো,
আম্মু বিহীন এই পৃথিবী
ভালো লাগে কারো??
মা নেই যার বসতঘরে
পৃথিবী তার ফাঁকা,
শান্তি সুখের ফোঁটাও নেই
মনটা শুন্য খা খা!
# mr_sk
Comments (5)