কমলা চিবুক ফারুক আজিজ · Poems · 2014-02-23 · 1132 views ফারুক আজিজ আজি এখন বসে আছি শাদা আকাশের ভাঁজে, মন-বিন্দুতে ফিনকি কেন জীবনটা যেন বাজে। নীলপরীর কমলা চিবুক ভাসে চোখের তারায়, কপোল বেয়ে নীরের স্রোত আজো কেন ঝরায়? নীল হরিনীর নীলাভ চাহনী কেন এতো পড়ে মনে, ফাগুন এসে ও পুষ্পগুলি কেন ঝরে অযতনে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)