আজ মনে পড়েছে তারে!
আকাশের তারাগুলোর
মতোই তার অবস্থান—
যেন ওই আকাশগঙ্গার
দুই দিগন্তে দুজন,
কত শত আলোকবর্ষ!
আর ছায়াপথের মতো
আঁকড়ে রেখেছে আমায়।
যদিও কাছে ডাকেনি,
হয়তো নক্ষত্রের রেডিয়েশন
ঠেলে দিয়েছে আমায় বহুদূরে!
ছায়াপথের মতোই সুদূর সমীপে—
কল্পনা করেছি যারে,
আজ মনে পড়েছে তারে।
আজ মনে পড়েছে তারে

Comments (0)
No comments yet. Be the first to comment.