মুক্ত হয়ে লিখতে যাব
একটি কবিতা,
এমন সময় পড়ল চোখে
রঙিন ছবিটা।
শিল্পী তাতে আঁকছে কত
নানান রকম ফুল!
কারো পানে নূয়ে আছে
একটি আলোর ফুল।
পাঁপড়ি মেলা ফুলটি যেন
ছড়াবে সুবাস,
মন-কাননে উঁকি দিয়ে
করবে হৃদে বাস।
তার সৌরভ কাটবে বুঝি
অতীতের আঁধার,
জীবন তীরে আনবে বয়ে
নন্দনী বাহার।
আলোর ফুলের আলোক দিয়ে
সাজাব জীবন।
তাইতো তারে করব আজি
সাদরে বরণ।
গভীরে আজ নিয়ে গেল
এমন ভাবনা।
কাঙ্খিত সেই কবিতা আর
লেখা হলনা।
Comments (2)