যদি আরেকবার দেখা হয়
শুধু এতটুকুই জেনে নেবো কেমন আছো ?
উত্তর দাও বা না দাও সবই তোমার ইচ্ছা
চোখ দেখে ঠিক বুঝে নেবো কেমন আছো ।
খড়কুটো দিয়ে বানানো আমাদের সেই বাসাটা
মনে আছে তো না ? বার বার দমকা হাওয়ায় যেটা
দুমড়ে মুছরে পড়েছে । সেই বাসাটা ?
জানি কি উত্তর হবে , বলবে নাতো কোন বাসাটা যেন ?
আমিও তেমনি হেসে বলব না না কিছু না এমনি বললাম।
আমার উত্তর শুনে কিছু না বুঝেই তাকাতে চাইবে আমার চোখের দিকে
ভেবো না, কোন ভাবেই তোমার চোখের দিকে তাকাবো না ,
কেন জানো ? ভালবাসার সমুদ্রে আর দিতে চাই না ডুব ।
বলব না 'এই তুমি কি একটা কবিতা শোনাবে ?
সেই পুরানো কবিতাটা ?
না হয় সেই জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন !
যা যা কথা সব ভেতরেই রেখে দেবো ।
আর যখন বলবে চলি ?
বলব না যে ,থাকো না আরেকটু সময়,
মাত্রই তো এলে ...
এততুকুই বলব যাও ভালো থেকো ,
যখন চলে আসব আর পিছু ফিরে একবারও তাকাবো না ,
কেন জানো ? আরেকবার হৃদয় ভাঙ্গার ভয়ে ...।