কত বোকা ছিলাম আমি তাইনা ?
তোমার সামান্য কঠিন ব্যাবহারে
কাঁদতে বসে যেতাম ঠোট ফুলিয়ে ,
অনুভূতির নোনতা জল টপটপ করে
বেয়ে পড়ত আমার টুকটুকে গাল বেয়ে ,
তুমি আসবে শুনে নাওয়া খাওয়া বন্ধ করে
দাঁড়িয়ে থাকতাম বারান্দার সেই কোণে ,
যেখানে আসার পথে উঁকি দিতে তুমি ।
ক্ষুধায় তোমার পেট চুঁ চুঁ করছে শুনে
রান্না না জানলেও রান্না ঘরে গিয়ে কি কাণ্ডটাই না করতাম !!
খাওয়ার সময় হাত পাখা নিয়ে বসে যাওয়াটা যেন
অভ্যাসে পরিনত হয় একটা সময়, সেই ইলেক্ট্রিসিটির যুগে ,
এইত সেদিন তোমার চলে যাওয়ার দিন
ট্রেনটার পেছনে ছুটছিলাম কিছুই না বুঝে ,
এখনো ছুটছি সেই আগের মতই
বোকা বালিকাই রয়ে গেলাম সেই আগেকার আমি ...।
Comments (12)