অনুভবে বিলীন হয়ে যাওয়া অনুভূতি গুলোকে
পাত্তা দেই না তেমন
কিছু অনুভূতি ,তবু নিঃশ্বাসে তোলে আলোড়ন ......।।
তোকে নিয়ে দেখা কিছু স্বপ্ন '
অদেখাই থেকে যায়
কিছু অনুভূতি শুধু নিঃশ্বাসে সারা পায়
তোকে বলার বলার মতো কোন শব্দ
খুজে পাইনা আমার শব্দারন্ন্যে
স্বার্থপরতার আগুনে পুড়ে বারবারই হই ছাই,
ছাই হয় আমার সত্তা...
তবুও বার বার তোকেই পেতে চায়
আমার অতৃপ্ত আত্মা ...
যদিও তোকে কখনো বলা হয়নি
ভালোবাসি...
তবু কথাটা তো মিথ্যা না
অনেক আকাঙ্ক্ষাই থেকে যায়
মনের গহীন থেকে গহীনে
কিন্তু থেকেনা কোন দাবী .....
Comments (7)