শুধু একবার স্পর্শ করবো তোমায়
তারপর এক পলকে
কেটে যাবে হাজার বছর
শুধু একবার তোমাকে ছোঁব হৃদয় দিয়ে
তারপর কেটে যাবে শতসহস্র কাল
শুধু একবার তোমার ঐ শক্ত হাতে
রাখবো আমার হাত,
তারপর প্রেম ছুঁয়ে যাবে ঐ সুনীল আকাশ
যেখানে থাকবে না কোন অভিযোগের অবকাশ
তারপর আমরা গড়ব অলিখিত ইতিহাস
শুধু ঐ অস্পর্শইতো প্রেম তোমাকে যাবে ছুঁয়ে
যেভাবে আমি তোমায় ছুঁয়েছিলাম
আমার হৃদয় দিয়ে ......।।