দূরত্ব বেরে গেছে ক্রমাগত
ঠিক পৃথিবীর এক প্রান্ত আর অন্য প্রান্ত
হয়ত আয়তনের দূরত্বটা ততটা নয়
যত টা মনের...
এখন জানিনা কি করছ
হয়ত কোন নতুন গানের সুর তুলছ
নয়ত করছ ঠাট্টা মশকরা কোন
অপরিচিত নম্বারে ফোন দিয়ে
জানিনা এখন আগের মতো
ভুলো মন নিয়ে সব ভুলে যাও
নাকি মনে থাকে সব কিছু
জানিনা এখন ঠিক মতো
দাড়ি কাটো নাকি ভুলে যাও
সপ্তাহের পর সপ্তাহ,
জানিনা এখন কে তোমাকে
সব মনে করিয়ে দেয়,
কুট কুট করে সবকিছু,
বার বার ই চাই দূরত্ব টা মুছে দিতে
পারিনা, মনের দূরত্ব যে চাইলেও
দূর করা যায় না ......।।
Comments (15)