কতশত বার ভেবেছি
ভালবাসব না
ভেবেছি তাকাব না ফিরে
ভেবেছি নির্মম ভাবে
ফিরিয়ে দেবো তোমায়...
বার বার নেড়েছ হৃদয়ে কড়া
মনে কোন আক্ষেপ ছাড়া
অতঃপর আর পারিনি
ভালবাসব না ভেবেও
বেসেছি ভালো
এতটা বেসেছি যতটা হয়ত
তুমিও বাসনি কখনো
এতটা হয়ত আমাকে
তুমিও চাওনি
যতটা চেয়েছি আমি,
তোমাতে মিশে তোমাকে
ছোঁব ভেবেও ছুইনি কখনো
ভেবেছি, থাকনা অস্পর্শই মন
হোক না মনে যতই জ্বালাতন
কেবলই ভেবেছি
থাক না আবেগ নিরলিপ্ততা
যা দিয়েছে জীবনে গতিময়তা
হয়ত কখনো
শত সংশয় ভুলে
ভালবাসি বলব তোমায়
কিন্তু সেদিন তোমার মনে থাকবে তো আমায় ?
Comments (8)