আজ এক মস্ত
ভু কম্পন হবে
বিশ্ব কেঁপে উঠবে
আতংকে ভেঙ্গে যাবে
তোমাদের ঐ অহংকারের দম্ভ

দুমড়ে মুচড়ে পড়বে
তোমাদের অহমিকা

যাদেরকে তোমরা
মানুষ ভাবো না...।
ভাবো তো এরা মানুষ না,
এরা নষ্ট কিট ,

এরা তোমাদের পায়ের তলায়
বন্দী বাঘের মতো,
তবে ভেবো না সব সময়
এরা চুপ করেই থাকবে
আজ শিকল ভাঙবে
হারিয়ে যাওয়া মানবতা
আবার জেগে উঠবে

আজ মস্ত বড় এক
ভু কম্পন হবে......।।