উড়ে এসে জুড়ে বসা কি দারুণ বৃষ্টি
বর্ষায় পথিকের নাজেহাল সৃষ্টি।
মেঘ ডাকে গুড়গুড়, বিদ্যুৎ ঝলকায়
শঙ্কিত পথিকের এই বুঝি প্রাণ যায়।
কাদাপানি মাখামাখি,পথ যেন জলাশয়
কখন ফিরবে বাড়ি, পথিকের সংশয়।