ফেব্রুয়ারি এলে
হিন্দি-ইংলিশ গানের তালে,
ডিসকো যত শালী-শালে,
নেশার ঘোরে বস্ত্র খোলে,
নৃত্য করে হেলেদুলে।
মাথা রেখে মায়ের কোলে,
পরের মায়ের বুলি বোলে,
দুধের স্বাদ মিটায় ঘোলে,
বাঙলা ভাষা চড়ায় শূলে।
বিজাতি যেই দালাল দলে,
সময়ের সব পলেপলে,
জন্মভূমির আকাশতলে,
ভিনদেশীদের চরণ মলে।
ফেব্রুয়ারি এলে পরে,
মায়া বিলায় ভাষার তরে,
গুচ্ছ ফুলে হাতটা ভরে,
শহিদ মিনার ভারী করে।
শোভাযাত্রায় আগে ছুটে,
মঞ্চে ভাষণ দিতে ওঠে,
রাজনীতিতে ফায়দা লুঠে,
নেতার মোড়ক গায়ে জোটে।
Comments (10)