মা ইমন শরীফ · Poems · 2015-02-03 · 1655 views কাছে আমার যদিও নও- আছ হৃদয় মাঝে, তোমার স্মৃতি বয়ে চলি- সকাল দুপুর সাঁঝে। বন্দী করে আমায় ও মা! তোমার প্রেমের ডোরে, কোন অজানায় দিলা পাড়ি কোন সে অচিনপুরে।? অস্থি মজ্জায় মিশে আছ- আছ শরীর জুড়ে, জ্বেলে বুকে প্রেমের অনল- মারছো কেন পুড়ে?? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)