আমি না হয় তোর
একটু হাত ছুঁয়ে দেই ,
শেষ বিকেলে আলো ছায়ায়
আরও কাছে টেনে নেই ।
আমি না হয় এক চিলতে রোদ কিনি
হাড় কাঁপানো প্রবল শীতে গায়ে মাখবি ।
শিশির মেখে বনের পথে উদাম ঘুরি ,
মেঘে মেঘে ইচ্ছে হলে উড়াল দিবি ।
তোর হাসিতে পেখম মেলে নাচতে পারি
ইচ্ছে মতন রুপকাথার ছন্দ বুনি ।
কেঁদে মরি তোর দুঃখের কথা শুনে
তুই কখনও এই অভাগাকে যাস না যেন ভুলে ।।
Comments (7)