দমকা হাওয়ায় উড়ে যায় স্বপ্নগুলো
যত ইচ্ছে উড়িয়ে দিয়ে নীল আকাশে
যাযাবর একাকী এক চিলের মত
আমি আজ মুক্ত পথের যাত্রী ।
পথে পথে হবে গান,কাকলী ।


তোমরা এখন খুঁজে মরবে আমাকে
রাস্তায় রাস্তায় ল্যাম্পপোষ্টের ভিড়ে
অনুশোচনায় কেঁদে কেঁদে ভিড়বে
আমার ছোট্ট কুটিরের তীরে ,
আর আমি কেবল দূর থেকে দেখে হাসব
পাগলের মত ...।

তোমাদের স্বপ্ন পূরনে আমাকে বাঁচতে হত ,
আমি এখন নিজের জন্য বাঁচি ,
নিজের সুখে হাসতে পারি ,কাঁদি দুঃখ পেলে
তোমাদের নিয়ম আমাকে আর আটকাতে পারবেনা
আমার পথ এখন আমি তৈরি করে হাঁটি ।


ভেবনা আমি উদভ্রান্ত ,ভড়কে যাওয়া পথহারা
শুনে রেখ ,আমি ভাল আছি ,ভাল থাকব ।
:) :)