জানালা দিয়ে হাত গলিয়ে
বৃষ্টি তোমায় ছুঁই ,
অবশ অনুভূতি জাগিয়ে
একলা একলাই রই ।

সূর্যমুখী বাড়ি তোমার
হিজল তমাল ঘেরা ,
চাঁদের আলো ঝরঝর
পূর্নিমা রাত্রি বেলা ।

আমার ঘরের জোনাকগুলো
তোমার ঘরে জ্বালে আলো ,
আমার স্বপ্ন চুরি গেছে,
তোমার ঘরে ঠাই পেয়েছে ।