মরে সাধারণ পাবলিক খালি হয় মায়ের বুক খোশালাপে দু’নেত্রী
দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ কোন বিবেকবান মানুষ চিন্তামুক্ত থাকার কথা না। আজকেও হরতালে সারা দেশে ৮ জন নিরীহ আদম সন্তান নিহত হয়েছে। এর আগের দিন নিহত হয়েছিল আরো ৮ জন। তার মানে ইতিমধ্যে ১৬ জন মানুষ রাজনৈতিক সহিংসতায় মারা গেছে। বর্তমানে ১৮ দলীয় জোটের ৩ দিনের হরতাল চলছে। সামনে কি হয় বলা মুশকিল। কিন্তু আমাদের দু’নেত্রী শোখ মেজাজেই আছেন মনে হয়। উনার টেলি সংলাপেই এখনো সিমাবদ্ধ। আমরা চাই আলোচনা আরো ঘনিভূত হোক। সহসায় দু’নেত্রী আলোচনায় বসে সমস্যা সমাধান করে একটি নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিক। আমরা আর কোন রাজনৈতিক সহিংসতা দেখতো চাই। কোন মায়ের বুক খালি হোক তাও চাইনা।
Comments (4)