রক্ত জ্বলে
রক্ত পোড়ায়
কালের উনুনে রক্তের ছোপ ছোপ দাগ মুছে যায়।
আত্মাহুতির মরনজ্বালা রক্তে লাগছে আবার। ।
রক্ত জ্বলে
রক্ত পোড়ায়
স্মৃতির দহনে ঝলসানো ইতিহাস উড়ে।
রহিত ক্রন্দনে পুড়ছে দেহ, অঙ্গার হয় বারংবার। ।
জ্বলে জ্বলে রক্ত জ্বলে,
পোড়ায় রক্তের টান।
জেগেছে মা;
জেগেছে মাটির; রক্ত সন্তান। ।
পোড়ে পোড়ে রক্ত পোড়ে,
জলের ভেতর ধরেছে আগুন।
লড়ছে জাতি;
লড়বে জাতি; লক্ষ একটাই চাই ফাগুন। ।
Comments (2)