আমাকে আর অমন আত্মার
নিগুঢ় ভাষায় চিঠি লিখোনা।
কেমন আছি?কি করছি? জানতে চাইলে চিঠি দিও।
পাতায় পাতায় পর’তে পর’তে
তোমার হাতের ছোঁয়া দিও।
আঙ্গুলের সুবাসে মৌ মৌ করবে নীল রঙা খামটা।
যেন অন্ধ হলেও ঘ্রাণেই চিনে নিব।
মাথা ঝুকিয়ে যখন চিঠিটা লিখ,
তোমার প্রতিটা নিঃশ্বাস
খাম খুলতেই নাক বেয়ে
হৃদে এসে জমবে অক্সিজেন হয়ে।
ওই সুকোমল ঠোঁটে লাল লিপস্টিক মেখেছ জানি,
সাদা পাতায় পরশ এঁকে দিও।
কম্পমান হাতের ছোঁয়ায় আবেশিত করে দিব,
তোমার অতৃপ্ত ঠোঁট দুটো।
বানান শুদ্ধ করেছ দেখছি,
ভুল বানানের চিঠি গুলোই দিও।
Comments (3)