মাগো
এ আনকোরা ছেলেকে ছেড়ে কোথায় যাবে?
কোমড়ে শিকল বেঁধে রেখেছি।
যমের দুয়ারে তালা দিয়েছি।
দোরে বসে প্রহরায় আছি মাগো,
তোমায় যে যেতে দিবোনা
যতই নাটাই সুতো টানুক।
দেখো মা ঠিক তোমায় রেখে দিবো নাটাইর সুতো কেটে,
ঠিক রেখে দিবো।
……………………দুখাই রাজ
২৭/০৫/১৩; রাত
Comments (10)