প্রবাহমান প্রলয়ে খন্ডিত দিন গুলোর আর্তনাদ,
ক্ষণে ক্ষণে আর্তচিৎকার।
আত্মক্রন্দনে মর্মাহত রাত্রি যাপন।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হয়ে যাকনা,
কেনইবা ধুকে ধুকে বাচিয়ে রাখা?
নিম্ন মনবৃত্তি আকড়ে ধরবে নাইবা কেন?
ক্ষুধাই যার নিয়ন্ত্রক,
যার সুকর্মের দাম নেই কুলিনে,
যার সমাজে মা বোনের ইজ্জত পায় না,
যেখানে অনিয়মই নিয়ম।
সেখানে তো প্রথা ভাঙবেইঃ তাইতো বাঞ্চনীয়।
কুলিনের কৌলিণ্যে কূল হারার পথ কৌলিণ্যেই মানায়।
নয়কি??
_____________________© দুখাই রাজ
Comments (2)