শূন্যে বাড়াও হাত খুঁজে পাবে তল
যদি থাকে প্রিয়জন,
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।
তোমার হৃৎপিন্ডের প্রতিটি স্পন্দনে
খুঁজে পাবে তাকে,
তোমার মলিন মুখে এক ফোঁটা হাসি যোগাবে
একাকী মনে ভাবো যাকে।
কখনো বা অশ্রু ঝরাও ক্ষণে ক্ষণে
তোমার প্রিয় সে জন;
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।