একজন মা শিক্ষিত বা অশিক্ষিত হতে পারেন, কিন্তু আপনি যখন জীবনে ব্যর্থ হন, তখন এই পৃথিবীতে শ্রেষ্ঠ উপদেশ খুঁজে পাবেন আপনার সেই মায়ের কাছেই।আপনার হতাশা গ্রস্থ সময়ের বড় উৎসাহ দাতা হলেন মা ।আপনি যখন অসুস্থ হবেন পৃথিবীর বড় নার্সিং টা পাবেন মায়ের কাছে ।

আপনি যখন বিপদগ্রস্থ হন তখন সবার আগে জানান দেয় মায়ের হৃদয় ।সন্তানের সার্বিক অবস্থায় একমাত্র মঙ্গলকামনাকারী হলেন মা ।পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করবেন যিনি তিনি হলেন মা ।নিজে ক্ষুধার্ত থেকে ও সন্তানের ক্ষুধা নিবারণকারী হলেন একমাত্র মা ।আপনার জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থানটি হলো মায়ের কোল ।সব চেয়ে শান্তির পরশ পাবেন মায়ের আঁচলে ।

পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য হাত দুটি হলো মায়ের ওই কোমল দুটি হাত ।আপনার সফলতার জন্য সবচেয়ে বড় প্রার্থনার স্থান হল মায়ের হৃদয় ।যিনি নিজে নিঃশ্বেস হয়ে আপনার জীবনে আলো ছড়ান তিনি হলেন মা ।
পৃথিবীর সব মায়েরা সুখী হোক ।যেখানে থাকুক ভালো থাকুক ।