ভালো লাগে মন তাই লিখছে তোমাকে
আঁকছে মুখের ছবি হৃদয়ে তোমাকে ;
গুনগুন ভালো থাকা গাইছে তোমাকে
পৃথিবীর রঙ রূপে দেখছে তোমাকে।
ফুটছে গোলাপ ফুল সুন্দর তোমাকে
রঙ মাখাই রামধনু আঁকছি তোমাকে ,
রোদ ভালো সজীবতা ভাবাই তোমাকে
ভালো থাক বিলাসিতা পোড়াই নিজেকে ।

ভালো থেকো বলে উঠি চিন্তায় তোমাকে
ভালো আশা ঘুম ভেঙে জাগাই তোমাকে ,
ভালো থাক সব সীমা ওপারে তোমাকে
ভালো আছি শান্তি সুখে এপারে আমাকে ;
ভালো হোক সকলের ভাবি যে তোমাকে
ভালো থাক এ আগামী সৃজনে নিজেকে।