কল্যানীয় ছাত্রছাত্রীগণ,
তোমাদের শুভেচ্ছা ও আশিস জানাই। তোমাদের জীবন ফুলে ফলে সাফল্যমণ্ডিত হোক। বর্তমানে শিক্ষাগ্রহণের পদ্ধতি ও পরিস্থিতি বদলে গেছে। বইয়ের কালো অক্ষর ছাড়াও আরো অনেকভাবে জ্ঞান আহরণ করা যাচ্ছে। বিস্তৃত হয়েছে শিক্ষার তথ্যবহুল অবস্থান। যে যত বেশি আহরণ করতে পারছে সেই এগিয়ে যাচ্ছে। ফলে শিক্ষার যে মূল উদ্দেশ্য প্রাচুর্যের কারণে বারে বারে লঙ্ঘিত হচ্ছে। মানুষ যাত্রার যে মূল্যবোধ এই ছাত্রজীবনেই সুগঠিত হয়। কেন না শিক্ষা গ্রহণ শুধু তথ্য নয়, মনে প্রাণে অনুভব করার পাঠ। এই অনুভূতি যে ছাত্রছাত্রীর মধ্যে যতবেশি সঞ্চারিত সেই সঠিক মানুষ হিসেবে প্রতিভাত। তাই তথ্য লিপিবদ্ধ নম্বরে প্রথম দ্বিতীয় হওয়া থেকে দূরে থেকে পাঠ অনুভব করাই ছাত্রছাত্রীর অধ্যয়নং তপ হওয়া উচিত।
ইতি
তোমাদের স্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষক
Comments (4)