ল্যাজে লেগে গেল কত গোবর
তাই নিয়ে চিন্তায় করে উঠবোস
বাঁধা আছে গলাতে গলবন্ধ
তাও ছটপট করছে অবিরত ;
সামনে কত যে নিরীহ জীবযাত্রা
আর পেছনে কেন এত মাখামাখি
প্যাচপ্যাচে জীবনের এই অবস্থা
কি করে কোথায় ফেলবে ধুয়ে
কোন সে প্রাণ করে দেবে সরল ব্যবস্থা ।
ল্যাজ নাড়তে গেলেই ছড়িয়ে পড়ছে কত বিষ্ঠা
লাগছে প্রথমেই নিজের গায়ে
তারই গন্ধে হয়ে মাতাল
মশা মাছি আরো কত পোকা মাকড়
আসছে ধেয়ে সরল শান্ত সুবেল জীবনে ।
চাইছে না খেতে রঙ চটা ঘাস
জাবর কাটতেও বিরক্তি ভাব ,
কত যে বিষম জ্বালাতন এসে জুটেছে
গোবরের এই মাখামাখি ল্যাজে ।
তাই দেখে তফাতে দাঁড়ানো
কত সব অভিমুখ জীবনের ঢল ;
ঘুরে ফিরে কিন্তু এই ল্যাজে গোবরে
প্রায়ই সামনে এসে দাঁড়ায়
কোন না কোন জীবনের দ্বারে ।
-০-০-০-
Comments (9)