গানের প্রাণের জলসাঘরের তোমার মুকুট
আজও মায়ের মন্দিরে বসতে জায়গা করে দিয়েছে ;
আদরের বোন কফি হাউসে বসে
নিখিলেশ প্যারিসে আর মৈদুলকে ঢাকাতে
আজও খোঁজে সোনালি বিকেলে ।
আমরা চাঁদ দেখতে গিয়ে চিরদিনই তোমাকে দেখে
বলে উঠি - ও কেন এত সুন্দরী হল ?
আগে ভি দেখো পিছে ভি করতে করতে
দিল কা হাল শোনাই আজও দিলবালাকে
জোহোরা জবি কে ম্যায় জোয়ান বলেই থাকি ।
বড় ময়লা জমেছে বুকে তাই
আমি আগন্তুকের বার্তা শুনেই
দীপ ছিল শিখা ছিল আর তোমাকে পেয়েই
ভাদিছে গগন মাঝে ।
ঘরে ঘরে প্রাণে প্রাণে ছিল আছে থাকবে
সুরে সুরে জীবনের কথা সুর ঝংকারে
আমাদের নানান মান্না , মান্না দে ।
-০-০-
Comments (10)