কমলার সংসার
কমলা আর স্বপ্ন দেখার রাত খোঁজে না
বাস্তব কোলে ঘুমুতে যায় ;
ভোর চারটে ঘুম থেকে
সমাজিক বোঝা মাথায় করে
কেবল ছুটতেই থাকে আর ছুটতেই থাকে ।
পাইকারীতে দরকষাকষি
ফিরে আসে সেই বোঝা নিয়ে ,
চলতি বাজারে দাঁড়িপাল্লায় করে খুচরোর বেচাকেনা ;
এ ব্যাগে ও ব্যাগে দেখে মুনাফার মস্করা
শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকে
কোথায় আছে তার লাভের অঙ্ক ।
কখন কেটে যায় দুপুর বিকেল
গুটিয়ে নিতে হয় আশার ফল মূল
সারা সংসার ভার যা সব বাকী থাকে ,
আর ফিরে আসে সে তার সাজানো আলোর ঘরে ।
সেখানে ছেলের কলেজ ফি , মেয়ের বিয়ের পন
বাড়ি ভাড়া , স্বামীর ঔষধ , ভরণ পোষণ
সবাই তাকিয়ে আছে কমলার দিকে ।
কমলা বাড়িয়ে দেয় তার দশ হাত দশ দিকে ,
আর এভাবেও কমলারা যুগ যুগ ধরে টেনে নিয়ে যায়
আমাদের ভালবাসার সাজানো সংসার ,।
-০-০-০-০-
Comments (9)