সুখ
শুনেছি আসার কথা
আসবে কি না জানি না ,
ব্যকুল আশায় বসে আছি ;
যদি আসে ; এসে বলে - কেমন আছো ?
আমরা এক গাল হেসে
তাকে অভ্যর্থনা করব ।
দেরীতে আসার জন্য হয়তো দুঃখিত বলে নেবে ;
আমরাও সহজে ক্ষমা করে দিয়ে
মূল বিষয়ে ফিরে যাব ।
অনেক বেসুরো ইঙ্গিতের পর
প্রয়োজনীয় সামগ্রী আনতে ভুলে গেছে বলে
আমাদের কাছে সান্ত্বনা চাইবে
আমরা অবলীলায় তাও মেনে নেব
কেন না এ ছাড়া কোনো উপায় নেই ।
শুনেছি, বিমুখ করে না
যে যা চায় তাই পায়
যেমন চায় তেমনই পায়
তাই আমরা সবাই এখনও
আনন্দের গান গাই
খুব সহজে ।।
-০-০-০-
Comments (4)