ভুল
ভুল করলেই যে শুধরানো যায় তা তো নয়। একবার ভুল করলে সেটা থেকে যায়। তারপরে হয়তো সেই ভুল আর হয় না। কিন্তু ভুলটা তো শুধরানো গেল না।
ঘরের যে কোনটাতে বকুল গাছ লাগানো ছিল সেখানে লাগানো ঠিক হয় নি। ক্রমাগত ঠোক্কর লাগে কিন্তু কাটা যায় নি। ওখানেই জীবনের মেলা বসে। দেখতে তুমি আমি যাই। মেলাটা ঠিক নাকি বকুলতলা?
জীবনের শুরুতে তেমন ভালো করে পড়াশোনা করে নি বলে রাম আর চাকরি পেলো না। কিন্তু গ্রামে সে নানান কাজের মধ্যে আছে। আবার রহিম খুব ভালো পড়াশুনা করে ভালো চাকরি পেয়ে কোথায় চলে গেল কি করছে কেউ জানে না। এদের মধ্যে কে ঠিক, কে ভুল সে সব এদের বাবা মা বৃদ্ধ বয়সের কাছে কৈফিয়ত চায় কিন্তু উত্তর পায় না।
রোজগার খরচ সংসার বাড়ি ছেলে মেয়ে অফিস কাছারি উন্নত পৃথিবীর পরিক্রমা সব যেন কেমন গুলিয়ে যাওয়া ভুল ঠিক অথবা এ সবের বাইরে।
আমি তো জানি না ও বাড়িতে কী হয়? ওরা যেভাবে খায় বসে এদিক ওদিক যায় কিংবা ধরো আমরা যেভাবে খাই বসি থাকি এ সব ঠিক নাকি ভুল। নাকি যে যার আচরণ নির্দিষ্ট অবস্থানে আবর্তিত যার কোনো ভুল ঠিক হয় না। শুধু ভালো থাকা আর ভালো রাখার মধ্যে সীমাবদ্ধ।
কত জনকে দেখেছি পড়ার বইয়ের বাইরে একটাও বই পড়ে নি। কিন্তু এত সহজ সরল কর্মকুশল জীবন সংগ্রামী গুছানো যে ভাবা যায় না। আবার কত জনকে প্রায়ই বই পড়তে দেখি। ঘরে বাইরে অফিস কোনো না কোনো বই খুলে পড়ছে। তার মতো মুখবাজ দেখিনি। এমন বিকৃত মুখ করে খ্যাক খ্যাক করে কথা বলে যে কেউ বেশিক্ষণ তার সঙ্গে কথা বলতে পারবে না।
প্রকৃতির পাঠশালা কত কী শিখিয়ে যাচ্ছে। ক'জন আর শিখছে? আমি তো কিছু শিখি নি। বার বার মনে সব ভুল, ভুল করে ফেলেছি। সংগ্রামী জীবনের কানাকড়িও সংগ্রহ করতে পারি নি। তারপর ভাবি কি হবে সংগ্রহ করে? কারো কোন কাজে লাগতে পারি নি। যদিও কাজে লাগি তাও কোথাও না কোথাও ভুল হয়ে যায়।
ভুলে সেই চিত্রে আজ থাক। নমস্কার।
Comments (0)
No comments yet. Be the first to comment.