মেনে নেব সব, বলে দিও টেক্সট করে
যদি আর না-আসতে চাও প্রান্তর।
তোমার কাছে সময় ছুটছে একটু বেশিই
বিকেলের মতো আর পড়ে নেই বছর।
ভালো থাক জল-পথ-ঘাট, বানানো কথা, ছোট মহাদেশ
হারিয়ে যেও তুমি, চিনবে না ভিড়ের এই শহর।
আমিও আর চাইবো না করতে কখনও
পরিচিত রাস্তায় হেঁটে গোপন গল্প-প্রশ্ন অবান্তর।
Comments (5)