চাকরি বা কিছু একটা করব ব'লে লড়াই করতে করতে
মনে হয় যেন আরও খারাপ হয়ে যাচ্ছি...
অবৈধ লুডো খেলা বা ঝাড় থেকে বাঁশ স্থানান্তরনে
আমার অরুচি, যদিও বিশ্বাস করে না অনেকেই।
ঠান্ডা হাওয়ায় নরম মাংসের উষ্ণ ইয়ার্কি
আমাকে ছেড়ে চলে গেছে সেও বেশ কিছুদিন হল।
তবু আমি বাঁচতে চাই--কেবল মৃত্যু অবধি, কারণ
তাদেরকেও মরে যেতে হয় যারা
বেঁচে থাকতে চায় মৃত্যুর পরে আরও পরে...
এখন কেজি দরে শব্দ বসিয়ে কি যেন সব
করার চেষ্টা করি আর সুবিধামতো গলা ডোবাই
কম পয়সার স্বচ্ছ দেশি মদে।
Comments (3)