আমার একটা মা আছে
.....................( উৎসর্গ আমার মা,কে)
দ্বীপ সরকার
আমার একটা মা আছে..
চির অম্লান ভালোবাসার তরে
বুকভরে গেঁথে রাখে যে...
আমার একটা মা আছে
চাহনীর ফাঁকে অশ্রুত ক্লেদ মাখে
আমার দৃষ্টি ছেঁটে।
রাত জেগে প্রহরী হয়ে
অপেক্ষার জালে বুনোয়
বাঁদর ছেলেটার জন্য আশ্রীত আঁচল,
গেরস্থলীর ফাঁকে চুমু কেটে
আড়ালে মুছতো ঘাম।
যার চোখজুর হরিণের মত অপেক্ষা,
কোলজুরে চিরায়ত পাঠশালা,
আর স্তনের দাগে প্রজন্মের মানচিত্র আঁকা।
লেখাঃ ৮/৫/২০১৬ইং
Comments (4)