অভিমান ভাঙলে দ্বীপ সরকার · Poems · 2015-12-28 · 973 views তোমার দীঘল কেশ জানে আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে গাঢ় অন্ধকার, তোমার স্বপ্নীল চোখ জানে নয়নে নয়ন রাখলে সেমিকোলনে আটকে থাকে মায়ার ভিড়। শুধু অভিমান ভাঙলে তোমার সে চোখে, সে চুলে আড়িপাতা গল্পের দিন ভেসে ওঠে। লেখাঃ ২০/১২/১৫ইং Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)