তোমার দৃষ্টির গভীরতা খুঁজতে গিয়ে
বৈশ্বিক জলবায়ু তোয়াক্কা না করে
কতো কাঁদোয়া শ্রাবন পেরিয়ে
লবণাক্ত খরস্রোতা কান্নার নদী পেরিয়ে
সানবাধা ঘাটের তলদেশে খেয়েছি তাথৈ ডুব,
দেখি চোখের নিচেই পড়ে আছি
কালো দাগ হয়ে যুগ যুগ,
দেখা মিললোনা একটা দৃষ্টির ঠিকানার।
তোমার ভালোবাসার গভীরতা মাপতে গিয়ে
কতোবার হাড় মাংশের ভেতর হেঁটে হেঁটে
সাতসাগর রক্ত পেরিয়ে
বুক ভিটার সরল পথ পেরিয়ে
দেখি পাঁজরের পাশেই রয়ে গেছি যোজন বছর,
প্রকৃত ভালোবাসার গভীরতা
মেপে দেখে হলোনা আজো।
Comments (3)
Only registered members can comment. Log in