দাদা /দিদিরা ,

এ চিঠির পাঠক সাহিত্য রসিক না হলেও চলবে। স্ত্রী পুরুষ নির্বিশেষে বাস যাত্রী, ট্রেন যাত্রী, বাজার যাত্রীদের উদ্দেশ্যেই এ চিঠি লেখা।

আপনাদের কত চিন্তা ! আর আমার চিন্তা ! পরে বলব।
আপনাদের অফিস আছে , দোকান আছে, চাকরি আছে ব্যবসা আছে, আমার! পরে বলছি।
আপনারা বসে ট্রেনে উঠে খোঁজেন ফাঁকা সিট, জানলা দিয়ে দেখেন বাইরের দৃশ্য। আর আমি!
বলছি, বলার ইচ্ছে ছিল না তাও বলছি।

আমি বাজ পাখির নজরে দেখি ব্লাউজের তলা, পেছনের পকেট, বুক পকেট, হ্যান্ডব্যাগ এ সব, যেখানে টাকা, মানিব্যাগ, মোবাইল গুলো রাখেন আর কি। বাজার মন্দা যাচ্ছে দাদা। বিশেষ করে ATM ক্রেডিট কার্ড আসার পর।

ছেড়ে দেব এই পেশাটা, তাই চিঠি লিখে জানিয়ে দিলুম।

ইতি
প.কা.পল্টু

প.কা. >> পুরো নামটা নিশ্চয় আর বলার দরকার নেই। প.কা. আমার উপাধি