টাকার বিনিময়ে ভালোবাসার পসরা
পৃথিবীর বুকে এক আজন্ম বিভীষিকা।
দিনের আলোয় রূদ্ধ তার দ্বার ,
নির্মম সভ্যতা তাকে করেছে নিশাচর ।
সমাজপতিদের চোখে সে ঘৃণিতা , অভিশাপ
জীবন তার শুধুই প্রহসন , মরীচিকা ।

তবু সে ভোগ্যপণ্য সমাজের ,
দিনকে দিন জোকের মতন-
দেহের প্রতিটি কণিকা থেকে শোষিত হচ্ছে
যৌবনের অমৃত সুধা ।
নেই কোন ভালোবাসার স্বীকারোক্তি ,
অবশেষে...........
অভিশপ্ত জীবনের ধূসর যবনিকা ।