যখন মানুষগুলো ছুটছে অবিরাম
টিকে থাকার সংগ্রামে ব্যস্ততায়
বিলাসী কাঁচের ওপাশে নির্মম বাস্তবতায়
নিষ্প্রান, ভঙ্গুর সভ্যতায় ।
তখনো আমি একদম আলাদা
আবেগতারিত, স্বপ্নচারী ।
স্বপ্নের ক্যনভাসে তুলিবুলাই আজও
স্মৃতির অ্যালবামটা তুলে রাখি সযতনে
আকাশের তারা গুনে কাটিয়ে দিই সারা রাত
অবশেষে……..
প্রত্যশার সাগরে বিশাল শূন্যতা ।
Comments (6)