এক মুহূর্ত তোর বুকে আশ্রয় খোঁজা ঝিলের মতন শান্ত নিথর ভাবে,সে তো প্রেম.শহরের ট্রাম-বাস ওয়াই-ফই কেবলই দুরত্ব.সে সব পেরিয়ে যদি সময় দাঁড়িয়ে যায় এক মুহূর্ত,ঠোঁটের আদরে ক্ষয়ে যাই আমি তর সাথে,সে ও সত্যি.ক্ষনিকের বাঁচার কথা বলা হাত চেপে ধরে,হঠাত চেয়ে দেখা,ঘুরে ঘুরে বানানো চক্রাকার আবর্ত...সে আবর্ত থেকে বেরোনো যায়.তবু সে আবর্ত ক্ষনিকের আশ্রয় দেয়, শান্তি দেয়,উত্তাপ দেয়.সেই উত্তাপ আমাদের কাছে যতক্ষন দামি হয়ে থাকে,ততক্ষণই আবর্ত ঘিরে চলতে থাকা,চলতে থাকা.